আফগানিস্তানে ৬ তালেবান সদস্যের ফাঁসি

আপডেট : ০৯ মে ২০১৬, ১৯:৪২
আফগানিস্তানে ছয় তালেবান সদস্যকে ফাঁসি দেয়া হয়েছে। ২০১৪ সালে আশরাফ ঘানি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়ার পর এই প্রথম দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর হল।
 
গেল মাসে রাজধানী কাবুলে তালেবান হামলায় ৬৪ জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ঘানি তালেবানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তালেবান জঙ্গিদের মধ্যে দুজন ২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানিকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বলা হয়েছে, ফাঁসি কার্যকর হওয়াদের সবাই আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছিলেন।
 
গেল মাসে কাবুলে হামলার পর প্রেসিডেন্ট ঘানি ঘোষণা দিয়েছিলেন, তালেবান জঙ্গিদের শাস্তির বিষয়ে কোনো ‘ক্ষমা প্রদর্শন করা হবে না’।
 
২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগান সরকারের বিরুদ্ধে ধারাবাহিক হামলা-সহিংসতা চালিয়ে আসছে। সূত্র:বিবিসি