সৌরচালিত বিমান সোলার ইমপালস ২ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় অবতরণ করেছে। এর মাধ্যমে রেকর্ড ভঙ্গকারী বিমানটি বিশ্ব ভ্রমণের সর্বশেষ পর্যায় শেষ করল।
বিমানটি কোন ধরনের জ্বালানি ব্যবহার না করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশ্ব ভ্রমণ শেষ করেছে।
ভোরে ডেইটন থেকে অবতরণের পর দীর্ঘ ১৭ ঘণ্টা ভ্রমণ শেষে বিমানটি বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ৪৯টায় লেহাই ভ্যালি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইস অভিযাত্রী বার্ট্র্যান্ড পিকার্ড বিমানটি চালান।-এএফপি।
