শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নে শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতিকের প্রার্থী সালাউদ্দিন শান্তির পক্ষে ভোট প্রার্থনা করলেন যশোর জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন।
বুধবার এক পথসভায় সবাইকে এ আহ্বান জানান তিনি।
আশরাফুল আলম লিটন বলেন, ‘আমরা সকল বিভেদ ভুলে আমাদের শার্শার ১০ টি ইউনিয়নের নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচন করে তাদের জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলব। আমরা শার্শাায় কোন বিদ্রোহী প্রার্থী দেখতে চাই না। আমরা সবাই মিলে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে প্রার্থীদের জয় লাভ করাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব।’
শার্শার শিকারপুর বাজারে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে লক্ষনপুর ইউনয়নের আওয়ামীলীগের সভাপতি ডা, হানেফ আলীর এর সভাতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন,আওয়ামীলীগের সহÑসভাপতি ও সাবেক উপজেলা চেয়রম্যান আ: মান্নান মিন্নু শার্শা উপজেলা দপ্তর সম্পাদক আজিবর রহমান, প্রচার সম্পাদক ইলিয়াস আযম, সুকুমার দেবনাথ বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু ছাত্রলীগের আরিফ রহমান, দ্বিন ইসলাম প্রমুখ।
