কানাডার কেন্দ্রীয় সরকারের মত্স্য, মহাসাগর এবং কোস্টগার্ড বিষয়ক মন্ত্রি হান্টার টুটু (৫২) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। মাদকাসক্তির চিকিত্সা নেয়ার জন্য হান্টার পদত্যাগ করেন।
তিনি গত বছর ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করার পর জাষ্টিন ট্রুডোর একজন সিনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নুনাভাটে লিবারেল এমপি হিসেবে ছিলেন এবং নুনাভাট আইনসভা একটি কেবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
