হার্টে সার্জারি করা হয়েছে থাইল্যান্ডের রাজা ভূমিবলের

আপডেট : ০৮ জুন ২০১৬, ১৮:৪০
থাইল্যান্ডের রাজা ভূমিবলের হার্ট সার্জারি করা হয়েছে। থাই রয়্যাল হাউজহোল্ড রাজার হার্ট অপারেশনের খবরটি জানিয়েছে।
 
রাজা ভূমিবল আদুলইয়াদেজ দীর্ঘদিন ব্যাংককের হাসপাতালে রয়েছেন। গত কয়েক মাস থেকে জনসম্মুখে আসেননি রাজা। রাজনৈতিক ভিন্নতার কারণে বিভক্ত দেশটিতে যে কোন সমস্যা সমাধানের শেষ আশ্রয় হিসেবে দেখা হয় ভূমিবলকে।
 
আগামী বৃহস্পতিবার রাজার সিংহাসন আরোহণের ৭০ বছর উদযাপন করবে থাইল্যান্ডবাসী। পৃথিবীতে আর কেউ এত দীর্ঘ সময় সিংহাসনের অধিকারী থাকতে পারেননি।