বাগদাদে পৃথক বোমা হামলা নিহত ২২

আপডেট : ০৯ জুন ২০১৬, ১৪:৩৯
 
বাগদাদে দুটি পৃথক বোমা হামলায় ২২ জনেরও বেশি নিহত ও ৭০ জন আহত হয়েছেন। ইরাকের রাজধানীতে বৃহস্পতিবার এই বোমা হামলার ঘটনা দুটি ঘটে। ইরাকি পুলিশ বলছে, একটি হামলা চালানো হয় বাণিজ্যিক এলাকায় এবং অপর হামলাটি চালানো হয় একটি সেনা তল্লাশি চৌকি লক্ষ করে।
 
বাগদাদের পশ্চিমে ফাল্লুজা শহরটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে মুক্ত করার লক্ষ্যে ইরাকি বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। এরই মাঝে এই হামলা দুটি চালানো হল।
 
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদের পূর্বাঞ্চলীয় জেলা আল-জাদেদার (নয়া বাগদাদ) বাণিজ্যিক এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হলে অন্ততপক্ষে ১৫ জন নিহত হন। এতে আহত হন ৫০ জনেরও বেশি মানুষ।
 
তিনি আরো বলেন, বাগদাদের উত্তরাঞ্চলের তাজিতে সেনা বাহিনীর একটি প্রধান তল্লাশি চৌকি লক্ষ করে এক আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হলে সাতজন নিহত ও ২০ জনেরও বেশি মানুষ আহত হন। বিডি নিউজ।