স্ন্যাপ চ্যাটে নগ্ন ছবি ছড়িয়ে পড়ায় কিশোরীর আত্মহত্যা

আপডেট : ১১ জুন ২০১৬, ১৭:৩৫
ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপ চ্যাটে নগ্ন ছবি ছড়িয়ে পড়ায় আত্মহত্যা করেছেন ১৫ বছর বয়সী এক কিশোরী। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় এই ঘটনা ঘটেছে। তভনা হলটন নামের ওই কিশোরী গোসল করার সময় তারই বন্ধুরা গোপনে ছবি তুলেছিল। পরে স্ন্যাপচ্যাটে নিজের নগ্ন ছবি দেখে মায়ের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করে তভনা হলটন।
 
ওই কিশোরীর মা অশ্রুশিক্ত চোখে স্থানীয় গণমাধ্যমকে জানান, আমি বাথরুমে ঢুকতে পারছিলাম না। দরজা ঠেলে ভেতরে ঢুকে নিচে তাকিয়ে দেখি রক্তে মাখামাখি হয়ে আছে আমার মেয়ে। জরুরি সেবার নম্বর ৯১১ ডায়াল করার আগে মেয়েকে বাঁচানোর শেষ চেষ্টা করে ব্যর্থ হন তিনি।