অরল্যান্ডো হামলা : অভিযুক্ত হতে পারেন হামলাকারীর স্ত্রী

আপডেট : ১৫ জুন ২০১৬, ১৪:০৮
 
ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামী নাইটক্লাবে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা ও ৫৩ জনকে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামলাকারী ওমর মতিনের স্ত্রীকেও অভিযুক্ত করা হতে পারে। মতিনের স্ত্রী নূর সালমানের বিষয়ে তদন্তের জন্য প্রসিকিউটররা গ্যান্ডজুরির প্রতি আহ্বান জানিয়েছেন।
 
যদিও স্বামী ওমর মতিনকে পালস গে ক্লাবে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন বলে পুলিশকে জানিয়েছিলেন তার স্ত্রী নূর সুলতান। ফ্লোরিডায় সমকামীদের ওই ক্লাবে গত রবিবার রাতে চালানো এই হামলাকে মনে করা হচ্ছে এটি সাম্প্রতিক মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বন্দুক হামলার ঘটনা।
 
প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারালেও, আহত হয়েছেন আরো অর্ধশত। তাদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটাপন্ন। এর আগে মুসলিম যুবক ওমর মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি ব্রাজিলের এক টিভিকে বলেছেন, তার সাবেক স্বামী সমকামী ছিলেন বলে তিনি জোর সন্দেহ করতেন। বিবিসি।