‘গুলি ও ছুরিকাঘাতে’ আহত ব্রিটিশ এমপি

আপডেট : ১৬ জুন ২০১৬, ২০:৩৯
যুক্তরাজ্যের এক সংসদ সদস্য জো কক্স গুলি ও ছুরিকাঘাতে আহত করা হয়েছে বলে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 
জো কক্স বেটলি ও স্পিন এলাকা থেকে লেবার পার্টির নির্বাচিত এমপি। জানা গেছে, এই ঘটনার সময়ে আরো একজন ব্যক্তি আহত হয়েছেন। 
 
হামলাকারী সন্দেহ ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। কক্স এর সহকারী আক্রমণের খবর নিশ্চিত করেছেন। এমপিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লিডস জেনারেল ইনফার্মারিতে নেয়া হয়েছে। তার নিরাপত্তায় সশস্ত্র পুলিশ নিয়োজিত করা আছে সেখানে।