পদত্যাগ করতে হল অরুণাচলে মুখ্যমন্ত্রীকে

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৮:০৪
আস্থা ভোটের মাধ্যমে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কয়েক ঘন্টা আগেই পদত্যাগ করতে হল ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নাবাম টুকিকে। তিনি এই ভোটের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
 
কিন্তু রাজ্য গভর্নর তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। তার জায়গায় পেমা খান্দুকে কংগ্রেসের নতুন নেতা হিসাবে নির্বাচন করা হয়েছে। দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর ইচ্ছাতেই কৌশলগত কারণে এমনটি হয়েছে বলে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 
 
পেমা খান্দু (৩৬) সাবেক মুখ্যমন্ত্রী দর্জি খান্দুর পুত্র। এর আগে ২০১৪ সালে তিনি রাজ্যের পর্যটন ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। কৌশলগত কারণে কংগ্রেসের পক্ষ থেকে এ উদ্যোগের কারণে তাকেই সরকার গঠন করতে বলা হয়েছে। তিনি বিধানসভার গ্রুপ-৩০ আইনপ্রণেতার সদস্য এবং টুকির নেতৃত্বের বিরোধী ছিলেন। -এনডিটিভি