অস্ট্রেলিয়ার সিডনিতে গ্যাস সিলিন্ডার নিয়ে পুলিশের গাড়ি পার্কিংয়ের জায়গায় হামলা করায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাকারী দাবি করেছিল তার কাছে বোমা আছে।
সিডনির স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় গ্যাস সিলিন্ডার নিয়ে হামলা করে। হামলাকারীর শরীরের অনেকটাই পুড়ে গেছে। অস্ট্রেলিয়ার এবিসি নিউজ জানিয়েছে, হামলাকারীকে স্থানীয় একটি হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
এই হামলার পরে সিডনির মেরিল্যান্ড এলাকায় বড় ধরণের পুলিশি অপারেশন শুরু হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়, এখনো সেখানে সুরক্ষা বেষ্টনী রাখা হয়েছে। পুলিশের উদ্ধার বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কর্মকর্তারা গাড়িটি পরীক্ষা করে দেখছেন। হামলায় কোনো সরকারি বা পুলিশ কর্মকর্তা আহত হয়নি। ইন্ডিপেন্ডেন্ট।
