অস্ট্রেলিয়ার একটি কিশোর সংশোধন কেন্দ্রে নিরাপত্তারক্ষীরা এক কিশোরকে পেটাচ্ছে এই ভিডিওটি টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার পর ঘটনাটি তদন্তের জন্য কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী টার্নবুল।
অনুসন্ধানী টিভি প্রতিবেদনটিতে দেখা গেছে সংশোধন কেন্দ্রের এক কিশোরকে উলঙ্গ করে পেটানো হচ্ছে। আরেকটি কিশোরকে চেয়ারের সাথে বেঁধে শরীরে কাপড় জড়িয়ে চড় মারা হচ্ছে।
এ ঘটনার পর নর্দান টেরিটরির অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। নর্দান টেরিটরির সংশোধন কেন্দ্রগুলোতে কিশোর-কিশোরীদের সাথে কি ধরনের আচরণ করা হয় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায়। প্রধানমন্ত্রী টার্নবুল সংশোধন কেন্দ্রগুলোর ব্যাপারে ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন। টার্নবুল বলেন, ডন ডেল সংশোধন কেন্দ্রে রক্ষীদের এই আচরণ দেখে অন্য অস্ট্রেলীয় নাগরিকদের মত তিনিও হতভম্ব হয়েছেন।
