অস্ট্রেলিয়ায় পাবলিক টয়লেট থেকে ফার সিল উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৭:৩০
অস্ট্রেলিয়ায় পাবলিক টয়লেট থেকে একটি সামুদ্রিক ফার সিল মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা এই সিলের নাম দিয়েছে ‘স্যামি’।
 
জানা গেছে তাসমানিয়ার মার্সি ভ্যাল লন কবরস্থানের মেয়েদের পাবলিক টয়লেটে তাকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। কবরস্থানটি সমুদ্র উপকূল থেকে ৫০০ মিটার দূরে অবস্থিত। ধারণা করা হচ্ছে স্যামি সামুদ্রিক খাঁড়ি বেড়ে টয়লেটে এসে থাকতে পারে। 
 
ডেভনপোর্ট সিটি কাউন্সিলের মুখপাত্র, সিলের বাথরুমে এসে ঘুমানোর ঘটনাকে ‘অত্যন্ত ব্যতিক্রম’ একটি ঘটনা হিসেবে অভিহিত করেন। 
 
IMG0
 
তিনি বলেন, সমুদ্রতীরে তাদের পাওয়া খুব স্বাভাবিক। স্থানীয় মৎস্যজীবীরা প্রায়ই অভিযোগ করে যে এগুলো তাদের মাছ চুরি করে নিয়ে যায়। সে এসে আমাদের জন্য কিছু ছবি তোলার পোজ দিয়েছে যা ছিল মনোরম একটি দৃশ্য। ১২০ কেজি ওজনের সিলটি পরবর্তীতে নিষ্ক্রিয় করে উদ্ধার করে স্থানীয় সাগরতীরে ছেড়ে দেয়া হয়েছে। বিবিসি।