‘ওয়াইন সম্রাজ্ঞী’ হলেন এক সিরীয় শরণার্থী

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৮:৪২
 
সিরিয়ার একজন শরণার্থী নারী জার্মানির ওয়াইন তৈরির প্রধান একটি এলাকার রানীর মুকুট জয় করেছেন। তিনিই প্রথম কোনো শরণার্থী যিনি জার্মানিতে এই পুরস্কার পেলেন।
 

ছাব্বিশ বছর বয়সী শিক্ষার্থী নিনোর্তা বাহনো সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর জার্মানিতে পালিয়ে আসেন। মুকুট জয়ের পর তিনি জানান, তার প্রত্যাশা, এই পুরস্কার তাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে আরও উত্সাহিত করবে। মিস বাহনো আগামী বছরটিতে বিভিন্ন উত্সব এবং অনুষ্ঠানে ট্রিভযের ওয়াইন উত্পাদনকারীদের তুলে ধরবেন। ১৯৩০ সাল থেকে জার্মানিতে ওয়াইন কুইন বা ওয়াইন সম্রাজ্ঞী নির্বাচনের রীতি প্রচলিত। দেশটির ১৩টি ওয়াইন উত্পাদনকারী রাজ্য থেকে যারা কুইন নির্বাচিত হন তারা প্রতিবছর সেপ্টেম্বর মাসে জার্মানির ওয়াইন কুইন প্রতিযোগীতায় অংশ নেন।