মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে প্রচণ্ড ঝড়ের আঘাতে শনিবার রাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
পুলিশের নারী মুখপাত্র লিজা বেনদেভস্কা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, রবিবার আমরা ঝড়ের আঘাতে মারা যাওয়া ২০ জনের মৃতদেহ উদ্ধার করেছি। আমাদের তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো এখনো আরো সম্ভাব্য হতাহতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এএফপি।
ইত্তেফাক/এসএস
ইত্তেফাক/এসএস
