কাশ্মিরে অভিযানে দুই বিএসএফ ও এক জঙ্গি নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৬:৫৯
জম্মু ও কাশ্মিরে মাছিল সেক্টরে সোমবার এক অভিযানে দুই বিএসএফ সদস্য ও এক জঙ্গি নিহত হয়েছে। এলাকাটি ভারত পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছাকাছি।
 
ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, উত্তর কাশ্মিরের কুপওয়ারা এলাকায় জঙ্গিদের উপস্থিতি আছে এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে দুই বিএসএফ সদস্য ও এক জঙ্গি নিহত হয়েছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিযান চলছিল। পিটিআই। 
 
ইত্তেফাক/এসএসএ