নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৭১তম বার্ষিকীতে নিহতদের স্মরণ করছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে শহরটিতে ফ্যাটম্যান নামে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।
নিহতদের স্মরণে মঙ্গলবার সেখানে ঘণ্টা বাজানো হয়। স্থানীয় সময় ১১ টা ২ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় পারমাণবিক বোমায় প্রাণে বেঁচে যাওয়া অনেক প্রবীণ ও হতাহতদের স্বজন নীরবতা পালন করেন। ১৯৪৫ সালের ৯ আগস্ট সকালের এই সময়টাতেই বিমান থেকে ফ্যাটম্যান ফেলা হয়েছিল।
নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে ৭৪ হাজার লোক প্রাণ হারায় এবং পরে তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে আরো হাজার হাজার মানুষের মৃত্যু হয়।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবছরই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হিরোসিমা সফর করেন। তবে যুক্তরাষ্ট্রের কৃতকর্মের জন্য তিনি ক্ষমা চাওয়া থেকে বিরত থাকেন। -এএফপি
ইত্তেফাক/এমএএস
