ফেনীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১০:১২
 
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নুরুল আমিন। পথে যাত্রাসিদ্ধির বলি বাড়ির দরজা এলাকায় এলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মোটরসাইকেল ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। 
 
ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. অসীম কুমার সাহা জানান, নুরুল আমিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
 
 
 
ইত্তেফাক/কেকে