শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র-ম্যাগজিন-গুলিসহ যুবক আটক

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৫:০২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। আটক বেঞ্জির আলম (২০) উপজেলার উপর চকপাড়া গ্রামের বাসিন্দা।
 
র‌্যাব জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কয়লাবাড়ি এলাকায় অস্ত্র কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় র‌্যাব। এ সময় সন্দেহভাজন এক যুবকের দেহ তল্লাশি চালালে তার কাছ থেকে ৭.৬৫ মিলিমিটারের জাপান ও আমেরিকার তৈরি দুইটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি পাওয়া যায়। এবং তাকে আটক করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের ক্রেতা ওই এলাকা থেকে সটকে পড়ে।
 
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এসপি) নূরে আলম জানান, এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।