নিউজিল্যান্ডে ৬.১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৫:০৮
নিউজিল্যান্ডে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, নিউজিল্যান্ডের রাউওল দ্বীপ থেকে ৪৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠের ৭৫ কিলোমটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।