গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে এক নারী ও তার শিশু পুত্রের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ।
এরা হলেন— পাথারপাড়া গ্রামের সজিব আহমেদের স্ত্রী লাকী আক্তার (২৬) ও তাদের ছেলে লাবিব হাসান (৪)।
এসআই কায়সার বলেন, রান্না ঘরে বিদ্যুতের আর্থিং তারের কাছে খেলছিল লাবিব। এক পর্যায়ে ছেঁড়া তারে লেগে বিদ্যুত্তায়িত হলে মা লাকী আক্তার তাকে বাঁচাতে যান। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুজনেই মারা যায়। পরিবারের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এসআই।
