মিয়ামিতে আরো ৫ জিকা ভাইরাস রোগীর সন্ধান

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০৯:৫৭
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামির পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকতে জিকা ভাইরাস আক্রান্ত নতুন পাঁচ রোগীর সন্ধান পাওয়া গেছে। শনিবার সংবাদ সম্মেলন করে একথা নিশ্চিত করেছেন মিয়ামির গর্ভনর রিক স্কট।
 
এছাড়া স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, মিয়ামি সমুদ্র সৈকতের ৩ দশমিক ৯ কিলোমিটার এলাকা জুড়ে জিকা ভাইরাসের নতুন আস্তানা পাওয়া গেছে। এর আগে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, মিয়ামির উত্তরে উইনউডের এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জিকা ভাইরাস ছড়ায়।
 
গবেষকরা জানিয়েছেন, কোনও গর্ভবর্তী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হলে তার সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মাতে পারে।
 
ফ্লোরিডা অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মোটি ৩৬ জন জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ ভাইরাস মশা ও যৌনবাহিত। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ