তুরস্কে পুরস্কারজয়ী ঔপন্যাসিক গ্রেফতার

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৭:২২
কুর্দি বিদ্রোহীদের সাথে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে পুরস্কারজয়ী ঔপন্যাসিক এসলি এরদোয়ানকে গ্রেফতার করা হয়েছে। কুর্দিদের সমর্থক পত্রিকা ওজগুর গানডেমের ২৪ জন কর্মীকে গ্রেফতারের দুই দিন পর এসলি এরদোয়ানকে গ্রেফতার করা হল।
 
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) পক্ষে প্রোপাগান্ডা চালানোর অভিযোগে গত মঙ্গলবার ওজগুর গানডেম নামের ওই পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়েছি। তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বামপন্থী পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে।
 
ঔপন্যাসিক এসলি এরদোয়ান সংবাদপত্রটির উপদেষ্টা বোর্ডের সদস্য। তার বিরুদ্ধে 'সন্ত্রাসী সংগঠনের সদস্য' ও 'জাতীয় ঐক্য দুর্বল করার' অভিযোগ আনা হয়েছ।
 
গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত ১৩০ এর বেশি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর পর থেকে দেশটিতে আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে পশ্চিমা বিশ্ব। সূত্র: রয়টার্স
ইত্তেফাক/এমএএস