দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, 'দেশ থেকে দুর্নীতি দূর করার লক্ষ্যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে।'
তিনি বলেন, 'দুদক জনগণের কল্যাণে কাজ করছে এবং দেশে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সকল ক্ষেত্রেই এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্নীতিবাজ কর্মকর্তারা কোন ছাড় পাবে না '
রবিবার চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী এক কর্মশালায় দুদক কমিশনার এসব কথা বলেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলার সিভিল সার্জন ডা. আজিজুর রহমান এবং দুদক-এর পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এসএস
