থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তের একটি হোটেলের বাইরে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছে। বুধবার পাত্তানিতে মধ্যরাতের আগে এই বিস্ফোরণে ঘটনা ঘটে।
দক্ষিণাঞ্চলীয় যে তিনটি মুসলিম প্রধান প্রদেশ রয়েছে, পাত্তানি এর অন্যতম। পাত্তানিতে দীর্ঘদিন ধরেই ছায়া বিদ্রোহ তৎপরতা চলছে।
পাত্তানি প্রদেশের পুলিশ কমান্ডার মেজর জেনারেল থানোংসাক ওয়াংসুপা বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় একজন নিহত ও ৩০ জনের বেশি লোক আহত হয়েছে।
তিনি জানান, হোটেল ভবনটির মারাত্মক ক্ষতি হয়েছে।
এই শক্তিশালী বিস্ফোরণে হোটেলের পাশ্ববর্তী কয়েকটি পানশালা, রেস্তোরাঁ ও ম্যাসাজ পার্লার ক্ষতি হয়েছে। এছাড়া পাশের একটি গাড়িও ধ্বংস হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পাত্তানি হোটেলে এই বিস্ফোরণের আগে পার্শ্ববর্তী পানশালায় একটি ছোট বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। তবে এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
হোটেলের স্টাফরা জানান, এই বিস্ফোরণে ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।এদের সবাই থাইল্যান্ডের নাগরিক। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
