ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪২
 
ঝিনাইগাতী উপজেলার হলদিবাটা রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় ফকির মামুদ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 
 
ফকির মামুদ উপজেলার মানিককুড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি বাড়ি থেকে শেরপুরের যাওয়ার পথে হলদিবাটা রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মোটরসাইকেলের চালককে আটক করেছে। 
 
ওসি মিজানুর রহমান ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে