ইরাকে জোড়া বোমা হামলায় পুলিশসহ নিহত ১২

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৫
ইরাকের তিকরিত শহরে জোড়া হামলায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১২জন নিহত হয়েছেন। এছাড়া  আহত হয়েছেন ২৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
 
স্থানীয় সময় শনিবার ভোর ৫টার দিকে প্রথম হামলার ঘটনাটি ঘটে। এসময় শহরের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়। এতে চার পুলিশ সদস্য নিহত হয় এবং পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়। 
 
আর দ্বিতীয় হামলা ঘটে শহরের প্রবেশ মুখে। এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।
 
ইত্তেফাক/এমএইচ