বিচ্ছেদের ছবি ভাইরাল, অবশেষে একত্রে সেই বৃদ্ধ-বৃদ্ধা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৭
৬২ বছরের দাম্পত্য কাটিয়ে তারা বাধ্য হয়েছিলেন আলাদা থাকতে। এই তারা হলেন কানাডার উলফ্র্যাম এবং অ্যানিটা গটসচক। আলাদা নার্সিংহোমে ছিলেন দুজনে। বৃদ্ধ-বৃদ্ধার কান্নাভেজা বিচ্ছেদ-ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। আর এতে আবারও এক হওয়ার সুযোগ পেলেন দুজনে। 
 
পরিবারের সদস্যদের উদ্যোগে আবার একই বাড়িতে থাকছেন ৮৩ বছর বয়সী উলফ্র্যাম এবং ৮১ বছরের অ্যানিটা। সেখানেই ব্যবস্থা করা হয়েছে যাবতীয় চিকিৎসার। দুজনের আবার সাক্ষাতের দৃশ্যও দেখার মতো। একে-অপরের মুখে হাত বুলিয়ে দিচ্ছেন পরম মমতায়। চুম্বন করছেন। দুজনের গাল বেয়ে নামছে আনন্দাশ্রু।
 
বৃদ্ধ-বৃদ্ধার পুনর্মিলন দৃশ্য দেখে মুগ্ধ ভার্চুয়াল বিশ্ব। তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আর যাতে দুজনকে আলাদা না থাকতে হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। সেইসঙ্গে দেখা হবে যাতে অন্য পরিবারেও কোনও বৃদ্ধ দম্পতির এই অভিজ্ঞতা না হয়।
 
ইত্তেফাক/এএম