মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে দ্বিতীয় দফায় বিতর্কে অংশ নিয়েছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পঅ
সোমবার সকালে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি বিতর্ক শুরু করেন।
বিতর্কের জন্য দুই প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণার কাজও কমিয়ে এনেছেন। ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রথম বিতর্কের জয় ধরে রাখার চেষ্টা করবেন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে তার নড়বড়ে অবস্থান থেকে উন্নতি করতে চান। এই বিতর্কে জয়ের মাধ্যমে তিনি তার জনপ্রিয়তা বাড়াতে চান।
ইত্তেফাক/এমএইচ
