ইরাকের রাজধানী বাগদাদে রোববার শিয়া মুসলিমদের লক্ষ্য করে চালানো এক বোমা হামলায় অন্তত ৫ জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামি স্টেট।
বাগদাদের জাদিদা এলাকায় শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনের ওফাত বার্ষিকীতে অংশগ্রহণকারীদের জন্য নির্মিত একটি বিশ্রাম তাঁবুর পাশে এ হামলা হয়।
আইএস’র এক বিবৃতিতে বলা হয়, তাদের এক আত্মঘাতী বোমা হামলাকারী এ বিস্ফোরণ ঘটায়।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দু’জন কর্মকর্তা এ বিবরণ নিশ্চিত করে। তবে এক চিকিৎসা কর্মকর্তা এবং ঘটনাস্থলের লোকজন বলেছে, এটি ছিলো রাস্তার পাশে পেতে রাখা বোমা, আত্মঘাতী বোমা হামলা নয়। এএফপি
ইত্তেফাক/এমএইচ
