আবারো স্বাস্থ্য ঝুঁকিতে আছেন থাই রাজা ভূমিবল আদুলাদেজ। তাকে আবারো হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে থাই প্যালেসের মুখপাত্র।
থাইল্যান্ডের দ্বিধাবিভক্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার এই অসুস্থতার খবর আবারো চিন্তায় ফেলেছে দেশটির নাগরিকদের। বিশ্বে সাম্প্রতিককালে সবচাইতে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা এই রাজা গত বছর প্রায় পুরোটা সময় হাসপাতালে কাটিয়েছেন। সেই সঙ্গে তিনি জনসম্মুখে আসছেন না অনেক মাস ধরে।
এর আগে চলতি বছরের ৩ সেপ্টেম্বর ফুসফুসে 'গুরুতর সংক্রামণে' হাসপাতালে ভর্তি করা হয়েছিল থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজকে। সে সময় রয়েল প্যালেসের বরাত দিয়ে সিএনএন জানায়, ভূমিবলের বুকে থাকা সংক্রামণ গুরুতর রূপ নেয়ায় তাকে ব্যাংককের একটি হাসপাতালে নেয়া হয়েছে।
এখনও তার নিবিড় চিকিৎসা চলছে। রয়েল প্যালেসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
উল্লেখ্য, দীর্ঘ ৭০ বছর ধরে থাইল্যান্ডে রাজার দায়িত্ব পালন করে আসছেন ভূমিবল আদুলাদেজ। বিবিসি।
ইত্তেফাক/আরএ
