ইতালিতে ফের শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৫:০৪
 
ইতালির মধ্যাঞ্চলে নরসিয়ার কাছে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্প বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। 
 
রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূমি থেকে ১.৫ কিলোমিটার। ভূমিকম্পটি রাজধানী রোমেও অনুভূত হয়েছে। 
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল নরসিয়া থেকে ৬ কিলোমিটার উত্তরে ও পেরুগিয়া থেকে ৬৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। 
 
দুই মাস আগে ইতালিতে ভূমিকম্পে তিনশোর মতো মানুষ নিহত হওয়ার পর সেখানে ফের কয়েক দফা শক্তিশালী ভূমিকম্প হলো। 
 
তাৎক্ষণিকবে নিহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 
 
 
ইত্তেফাক/এএসএস