মেলান্দহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৮:৩০
জামালপুরের মেলান্দহে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহছানকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত আহছানকে প্রথমে মেলান্দহ পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সাধুপুর হাই স্কুল মাঠে ঘটনাটি ঘটে।
 
ওসি তদন্ত খন্দকার হালিমুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ জানান, ৩১ অক্টোবর নয়ানগর ইউপি নির্বাচনের জয় পরাজয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। খবর পেয়ে জামালপুর সার্কেল এসপি মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামী ধরার জন্য পুলিশী তৎপরতা চলছে।
 
সোমবার নয়ানগর ইউপির স্থগিতকৃত ২ কেন্দ্রে ভোট গ্রহণের পর আওয়ামী লীগ প্রার্থী শফিউল আলম শাহাব উদ্দিন (নৌকা) ৪৩৭ ভোটে বিদ্রোহী প্রার্থী মির্জা ওয়াহাব (আনারস)কে পরাজিত করেন।
 
ইত্তেফাক/এমএইচ