নেত্রকোনা সদর উপজেলার কিলায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত সুমা আক্তার (১৪) উপজেলার দক্ষিণ বিশিউরা গ্রামের আব্দুর রশিদের কন্যা। সে দক্ষিণ বিশিউরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সুমা তার চাচার সঙ্গে জেএসসি পরীক্ষা দিতে চেলিশা মুক্তাল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে মোটর সাইকেলে করে যাচ্ছিল। মোটর সাইকেলটি একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমা নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ট্রলিটি জব্দ করে কিন্তু এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। বাসস।
ইত্তেফাক/এমআর/এমএইচ
