অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার দুই বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে সিরিয়ায় আল-নুসরা ফ্রন্টে যোগ দেয়ার অভিযোগ আনা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস জয়েন্ট কাউন্টার টেররিজম দল সিডনিজুড়ে ধারাবাহিক একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এছাড়া ইসলামিক স্টেট সংগঠনের সঙ্গে যুদ্ধে অংশ নেয়ার জন্য সিরিয়ায় যাওয়ার চেষ্টার অভিযোগে আরেকজনকে আটক করা হয়।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী সহকারী কমিশনার নীল গগহান বলেন, দীর্ঘ তদন্তের পর এদের গ্রেফতার করা হয়েছে। কারণ সিরিয়া থেকে প্রমাণ যোগাড় করা অত্যন্ত কঠিন।’ বাসস।
ইত্তেফাক/এমআর/এমএইচ
