ঝিনাইদহ শহরের আরাপপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়াল চাপা পড়ে সাহেব আলী ( ৪৫ ) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি শৈলকুপা উপজেলার আহসাননগর গ্রামের সুরত আলীর ছেলে। আহত হয়েছেন আরো এক শ্রমিক।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, শহরের আরাপপুরে পশু হাসপাতালের সামনে একটি মার্কেটের স্থাপনা ভাঙার কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। এ সময় পেছন দিক থেকে একটি দেয়াল ভে্ঙে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান সাহেব আলী। আহত হয় সোহাগ নামের অপর এক শ্রমিক।
ইত্তেফাক/ইউবি
