মঞ্চ থেকে সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১১:০৯
 
যুক্তরাজ্যের নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরের একিটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা রাখছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ করেই নিরাপত্তার কারণে তাকে মঞ্চ থেকে সরিয়ে নেয়া হয়।
 
রবিবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পরে অবশ্য ট্রাম্প মঞ্চে এসে তার বক্তৃতা শেষ করেন।
 
সিক্রেট সার্ভিসেরএক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ভিড়ের মধ্যে কেউ একজন ‘অস্ত্র’ বলে চিৎকার করে উঠেছিল। যদিও সেখানে কোন অস্ত্র পাওয়া যায়নি। ঘটনার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
 
তবে ঘটনার বিষয়ে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি সিক্রেট সার্ভিস। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। পরে আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা বলেছেন, আটককৃত ঐ ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।
 
সমাবেশে আসা সিমন কোহেন সিএনএনকে বলেছেন, ট্রাম্পের বক্তব্য চলাকালে লাল শার্ট পরা এক ব্যক্তি আমার পাশে এসে চিৎকার করে বলতে থাকে, এখানে একজনের কাছে অস্ত্র আছে। ঐ ব্যক্তিকে জিজ্ঞাস করা হয়, তিনি অস্ত্রসহ কাউকে দেখেছেন কি না। তিনি জানান, তিনি এরকম কাউকে দেখেননি।
 
ইত্তেফাক/এএসএস