ডোনাল্ড ট্রাম্প যদি তার উত্তরসূরি হিসেবে শপথ নেয়, তাহলে প্রচণ্ড মনঃক্ষুণ্ন হবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কোনো পরিস্থিতিতেই কোনো ধনকুবের ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে যোগ্য হতে পারেন না। গতকাল এমএসএনবিসি’কে একথা বলেন ওবামা।
প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে আমি খুবই হতাশ হবো। তবে সেটা আমার সম্পর্কে তার বক্তব্যের কারণে নয়, বরং আমাদের দেশের ভবিষ্যতের জন্য। কেননা সেটা নিয়ে আমি ভয় পাচ্ছি। রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে মতপার্থক্য রয়েছে সেটা আমি আগেই বলেছি। যখন আমি জন ম্যাককেইনের বিরুদ্ধে লড়েছি, তখন মনে হয়েছে তার ধারণাগুলো ভুল এবং আমি বিশ্বাস করতাম আমি একজন ভালো প্রেসিডেন্ট হবো। বলেন তিনি। তিনি আরো বলেন, আমি কখনোই চিন্তায় আনি নাই যে, ম্যাককেইন প্রেসিডেন্ট হবেন। কেননা তার শালীনতা, সাংবিধানিক মূল্যবোধগুলো বিন্দুমাত্র নেই। যখন মিট রমনির বিরুদ্ধে লড়াই করেছি, তার অর্থনৈতিক নীতির সঙ্গে আমার মতপার্থক্য ছিল, কিন্তু রমনি তার ট্যাক্স রিটার্ন দাখিল করেছিলেন। তাছাড়া তার ব্যবসায়িক স্বার্থ নিয়ে আমি চিন্তিত ছিলাম না। বলেন প্রেসিডেন্ট।
দুই দলের জন্য রণক্ষেত্র হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে প্রচারণায় গিয়ে ওবামা বলেন, বেশিরভাগ আমেরিকান ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ভাবছেন না- এটা একটি ভালো খবর। তিনি বলেন, হিলারি একজন অসাধারণ সরকারি সেবক, তার কাজ সকলের কাছে সমাদৃত এবং প্রেসিডেন্ট অসিফের জন্য এ যাবত্কালের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ একজন ব্যক্তি। অন্যদিকে অভিযোগের স্বরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হিলারির প্রতিদ্বন্দ্বী প্রধান কমান্ডার হিসেবে মানসিকভাবে অনুপযুক্ত, যোগ্যতাহীন, সরকারি নীতি সম্পর্কে যার কোনো জ্ঞান নেই এবং মানুষের প্রতি বৈষম্য সৃষ্টিকারী।
ইত্তেফাক/এএন
