হিলারির ট্রাম্প কার্ড দক্ষিণ ক্যারোলিনা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ০৬:৫৪
 
মার্কিন প্রেসিডেন্সিয়াল লড়াইয়ে দক্ষিণ ক্যারোলিনা হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ রাজ্য। নির্বাচনের শেষ সময়ে হিলারি-ট্রাম্প এর পোল বেশ কাছাকাছি। সামান্য এগিয়ে আছেন হিলারি। আর সে কারণেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণ ক্যারোলিনা। দক্ষিণ ক্যারোলিনা রাজ্যে ট্রাম্পকে অবশ্যই জয় পেতে হবে। না হলে তার জন্য কঠিন হয়ে যাবে এই নির্বাচনে জয় পাওয়া। অন্যদিকে হিলারি এই রাজ্যে জয় না পেলেও চলে, কিন্তু প্রতিপক্ষকে সহজে ঘায়েল করার উপায় কে না ব্যবহার করতে চায়।
 
আর সে কারণেই হিলারির ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে দক্ষিণ ক্যারোলিনা। এই রাজ্যে জয় পেলে বেশ স্বস্তির নিঃশ্বাস ছাড়বেন তিনি। রাজ্যটির নির্বাচনের দিকে শুধু আমেরিকানরা নয়, বরং তাকিয়ে আছে বিশ্ব মিডিয়াও। বিবিসি তার প্রতিবেদনে জানায়, দক্ষিণ ক্যারোলিনার ফলাফল সবাইকে চমকে দিতে পারে। এই রাজ্যের ফলের কারণে পাল্টে যেতে পারে ভোটের চিত্র।
 
ইত্তেফাক/আরএ