মোট ১৬ রাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুসারে হিলারি ৬৮ ইলেক্টোরাল ভোট পেয়েছে। অন্যদিকে তার থেকে মাত্র ২ ইলেক্টোরাল ভোট কম পেয়েছে ট্রাম্প। ১৬ রাজ্যের ৮টিতে ডেমোক্রেট ও ৮টিতে রিপাবলিকানরা জয়ী হয়েছে।
এর মধ্যে নিউ জার্সিতে ১৯৯২ সালের পর ২০০৮ সালে শেষ জয় পায় ডেমোক্রেটরা। এবার ২০১৬ সালেও জয় পেল ডেমোক্রেটরা। এটি গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড ছিল উভয় দলের জন্য।
ওয়াশিংটন ডিসি কোনো রাজ্য না হয়েও পৃথক ইলেক্টোরাল ভোট দেয়ার ক্ষমতা রাখে। আর এখানে বরাবরই ডেমোক্রেটরা জয় পায়। ম্যাসাচুসেটস রাজ্যে ওবামা ২০০৮ সালে প্রায় ৩০ ভাগ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিল। সুতরাং এখানেও জয় নিশ্চিত ছিল ডেমোক্রেটদের। রেগান আর বুশের সময়কাল থেকেই মেরিল্যান্ড ডেমোক্রেটদের নিশ্চিত জয় পাওয়া রাজ্য। এবারও তার ব্যতিক্রম হয়নি।
১৯৯২ সাল থেকে ডেলাওয়্যার রাজ্য ডেমোক্রেটদের দখলে আছে। এবারও সেখানে জয় পেয়েছে নীল দলটি। ইলিনিয়াস বারাক ওবামার রাজনীতির কেন্দ্র। এখানেই শুরু হয় তারা রাজনৈতিক জীবন। ২০১২ সালে সে বেশ সহজে এই অঞ্চল থেকে জয় পায়। ১৯৯২ সাল থেকে এখানে ডেমোক্রেটরা জয় পাচ্ছে।
রোডে আইল্যান্ড রাজনৈতিকভাবে নীলদের দ্বীপ নামেই খ্যাত। কেননা ১৯৮ সালের পর থেকে এই ছোট রাজ্যটিতে কখনও জয় পায়নি রিপাবলিকানরা।
অন্যদিকে নতুন প্রকাশিত ফলাফলে মিসিসিপি ও ওকলাহোমায় জয় পেয়েছে রিপাবলিকানরা। ১৯৭২ সাল থেকে এই রাজ্যে জয় পাচ্ছে লাল দলটি। ব্যতিক্রম ছিল জিমি কার্টারের সময়। অন্যদিকে ওকলাহোমা ১৯৬৮ সাল থেকে রেডদের দখলে। বিবিসি।
ইত্তেফাক/আরএ
