জিনিসপত্র ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে চিরকুটে 'দুঃখিত' লিখে পালিয়েছে চোর। এমন ঘটনায় তাজ্জব হয়ে গেছে ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর থানার পুলিশ।
সাধারণত চুরি করে কোনো প্রমাণ না রেখে অগোচরে পালিয়ে থাকে চোর। কিন্তু ওই চোর তা না করে চিরকুটে 'আমি দুঃখিত' লিখে গেছে। শুধু তাই নয়, চুরির মালপত্র ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে গেছে সে, ডেক্কান ক্রনিকল এক খবরে এসব জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, গত শনিবার পশ্চিম মহারাষ্ট্রের কোলহাপুর শহরের সরকারি এক বিভাগ থেকে প্রায় ৭৫ হাজার রুপি মূল্যের মালপত্র চুরি করে ৫ বছর পর তা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এবং ‘আমি দুঃখিত’ লিখে পালিয়েছে চোর।
তদন্তে নেমে পুলিশের দাবি, এই ঘটনার পেছনে থাকতে পারে কোনো ছাত্র, যার এখন প্রচুর অর্থের প্রয়োজন।
পুলিশের দাবি, কোলহাপুর শহরের পশুপালন বিভাগ থেকে তিনটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন চুরি করে পালিয়েছে চোর।
ইত্তেফাক/এএম
