বাবা-মা ভালোবেসে সন্তানকে উপহার দিয়ে সন্তানদের কাছ থেকে প্রতিদানে ভালোবাসা প্রত্যাশা করে। কিন্তু চীনের এক দম্পতি সন্তানকে ফ্ল্যাট কিনে দিয়ে খেয়েছেন চড়-থাপ্পড়!
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনে এই হৃদয় বিদারক ঘটনা। হারবিনের ওই যুবককে তার বিয়ের উপহার হিসেবে বাবা-মা একটি নতুন ফ্ল্যাট কিনে দেন। কিন্তু ফ্ল্যাটটি বেশ ছোট এই অভিযোগ করে যুবকটি পিতা-মাতার সাথে বচসা শুরু করে এবং এক পর্যায়ে রাস্তার ওপর তাদের মারধর করতে থাকে।
এক প্রত্যক্ষদর্শী এই ঘটনার ভিডিও শেয়ার করলে কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যুবকটি মা ও বাবার মাথায় ক্রমাগত থাপ্পড় মারছে। বাবা-মা কোন প্রতিবাদ করছে না। শুধু হাত দিয়ে তাদের মাথা ঢেকে রাখছে।
এই দৃশ্য দেখে পথচারীরা যুবকটিকে জাপটে ধরে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। অজ্ঞাতপরিচয় এই যুবক স্বীকার করেছে যে উপহার হিসেবে পাওয়া ফ্ল্যাটটি আয়তনে বেশ ছোট ছিল বলে সে ক্ষিপ্ত হয়েছিল। ডেইলি মেইল।
ইত্তেফাক/এসএসএ
