জাপানের দক্ষিণ পূর্বাঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে ফুকোশিমা এলাকায়। সেখানে বসবাসরত মানুষকে উঁচু স্থানে অবস্থানের জন্য নির্দেশ দিয়েছে জাপান সরকার।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় জাপানে এই তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করেনি জাপান সরকার। তবে ক্ষতির পরিমাণ হ্রাসে দ্রুত সুনামি সতর্কতা জারি করে দেশটি।
এর আগে ২০১১ সালে এক সুনামিতে জাপানে কয়েক হাজার মানুষ মারা গেছে। এ সময় ফুকোশিমা এলাকায় নিহতের পাশাপাশি উপকূল অঞ্চল বিধ্বস্ত হয়।

এবারের ভূমিকম্পের মাত্র সম্পর্কে প্রথমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জানায়, ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরবর্তীতে এর পরিমাণ হ্রাস করে ৬.৯ মাত্রার বলা হয়। কিন্তু ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানায় জাপান। ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছে বলেও জানায় তারা।
ভূমিকম্পের পরবর্তী সুনামি সতর্কতায় জাপান সরকার জানায়, ফুকোশিমা এলাকায় ৩ মিটার উঁচু সুনামি হতে পারে। মিয়াগি প্রদেশেও সুনামি সতর্কতা জারি করেছে দেশটি। সেখানে ১.৪ মিটার উঁচু সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/আরএ
