'ট্রাম্পকে পছন্দ না করলে আমেরিকা ছাড়ো'

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৪:১৬
'যদি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পছন্দই না করো, তবে অন্য দেশে পাড়ি জমাও।' সান আন্টনিও-তে ৫০০ অভিবাসীদের মার্কিন নাগরিকত্ব প্রদান করতে আয়োজিত এক শপথ অনুষ্ঠানে কথাগুলো বলেছেন এক বিচারক।
 
ওয়াশিংটন পোস্টের খবরে প্রকাশ, শুক্রবার ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করার সময় কথাগুলো বলেন মার্কিন ম্যাজিস্টেট জজ জন প্রিমনো।
 
ওই বিচারক বলেন, 'আমি এই বলে আশ্বস্ত করতে পারি যে, আপনারা তাকে (ট্রাম্পকে) ভোট দেন বা না দিয়ে থাকেন, আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করা মানে সে আপনার প্রেসিডেন্ট। সুতরাং তাকে পছন্দ না করলে অন্য দেশে চলে যাও।'
 
তবে যারা 'সে আমাদের প্রেসিডেন্ট নয়' লেখা সাইনবোর্ড নিয়ে প্রতিবাদ করছে তাদের সমালোচনা করেন।
 
কথাগুলো ছড়িয়ে পড়লে প্রিমনো পরে বলেন, তার বক্তব্য রাজনৈতিক নয় এবং ওই কথাগুলো দিয়ে প্রেসিডেন্টের অফিসের প্রতি সম্মান রেখেই বলেছেন।
 
ইত্তেফাক/এএম