মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মাগুরা জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসাইন জীবন বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, ৭ আগস্ট পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অসম্মানজনক ও মানহানিকর মন্তব্য করেছেন।
বাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সিরাজ মিহির জানান, আদালত ২০১৭ সালের ১২ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছে।
ইত্তেফাক/এএসএমইউ
