জনের পদত্যাগ নিয়ে কী বললেন ছেলে ম্যাক্স?

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১২:৩৩
আগামী ১২ ডিসেম্বর পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। তার এই সিদ্ধান্তকে 'যুগের সমাপ্তি' হিসেবে দেখছেন ছেলে ম্যাক্স কি।
 
পদত্যাগের সিদ্ধান্তে বাবাকে সাধুবাদ জানিয়ে ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন ম্যাক্স কি, যেখানে বাবাকে নিজের 'রোল মডেল' হিসেবে উল্লেখ করেছেন তিনি।
 
ওই পোস্টে ম্যাক্স লিখেছেন, 'তুমি তোমার ছেলেবেলার স্বপ্ন সত্যি করেছো। এর মাধ্যমে তুমি আমাকে দেখিয়েছো, কিভাবে স্বপ্ন সমান বড়ো হতে হয়।'
 
IMG0
 
ম্যাক্সের ভাষ্য, জন কি তার গর্ব। কারণ, রাজনীতিতে পথচলাটা মসৃণ না হওয়া সত্ত্বেও তার বাবা ছেলের মাথা উঁচু করে চলার সুযোগটা রেখেছেন।
 
ম্যাক্স লিখেছেন, 'আমার জীবনে পাওয়া সেরা পথ-প্রদর্শক তুমি, তুমি আমার নায়ক। জীবনের পথ-প্রদর্শক বা নায়ক নিয়ে নিজের কাছে যতবার প্রশ্ন করেছি ততবারই ওই জায়গায় বসেছো তুমি।'
 
ইত্তেফাক/এএম