বুলগেরিয়ার উত্তরাঞ্চলে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। জানা যায়, মালবাহী ট্রেনটিতে ২৬ ট্যাঙ্কি ভর্তি তরল তেল ছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর তা বিস্ফোরিত হলে আশেপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই ভবনগুলো থেকে ২৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে বুলগেরিয়ার সুমেন শহরের নিকটে এই দুর্ঘটনা ঘটে।
সুমেন শহরে হাসপাতালের প্রধান জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনে অবস্থা গুরুতর। অধিকাংশদের শরীরের একাধিক স্থান পুড়ে গেছে।
পুলিশ জানায়, হঠাৎ ট্রেনের ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়ে এখানে আগুন ছড়িয়ে পরে। নিহতরাও আগুনে পুড়ে মারা গেছে। এরপর জরুরি বিভাগ ও পুলিশ বিভাগের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আরটিই আয়ারল্যান্ড।
ইত্তেফাক/আরএ
