সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে শুধু যুদ্ধ জয় নয়, রাজনৈতিক সমাধান জরুরি বলে মনে করেছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দে মিসতুরা। শনিবার বিবিসি রেডিও ফোরতে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।
মিসতুরা বলেছেন, সিরিয়া সরকার পূর্ব আলেপ্পোতে জয় পেলেও এখনো যুদ্ধ শেষ হয়নি। শান্তি ফিরিয়ে আনতে ভবিষ্যত রাজনৈতিক ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা একমাত্র পথ।
শনিবার আলেপ্পোর অবস্থা নিয়ে জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এসময় এমন মন্তব্য করলেন জাতিসংঘের বিশেষ দূত মিসতুরা।
সাম্প্রতিক সপ্তাহে আলেপ্পোতে বিদ্রোহীদের ৮৫ শতাংশ পুনরুদ্ধার করেছে সেনাবাহিনী।
ইত্তেফাক/এএসএস
