১৮ শতকের চীনের রাজকীয় একটি সিল নিলামে ২২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। এটিন আগের বিক্রির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০১১ সালে নিলামে ১৪ মিলিয়ন মার্কিন ডলারে সিল বিক্রি হয়ে রেকর্ড তৈরি করেছিল।
ড্রআউট অকশন হাউজ জানায়, বুধবার প্যারিসে উত্তপ্ত নিলাম যুদ্ধ শেষে এক চীনা সংগ্রাহক এটি কিনে নেন। ২০ বারেরও বেশি সময় এর দাম ডাকা হয়েছে।
চীনের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা সম্রাট কিয়ানলংয়ের সময়ের সিল এটি। হাতের তালুর আকৃতির এই সিল লাল ও সাদা রংয়ের খনিজ শিলা দিয়ে তৈরি।
ইত্তেফাক/এএসএস
