ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুরিগাও ডেল নোর্তে বৃহস্পতিবার ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি একথা জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে মিন্দানাও দ্বীপের সুরিগাও ডেল নোর্তে প্রদেশের বার্গোস থেকে ২শ ৫৩ কিলোমিটার উত্তর-পূর্বে ৩২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
এখন পর্যন্ত এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/এসএস
